তৈরি পোশাক, কৃষিজাত পণ্য, চিংড়িসহ বহু কিছু বিদেশে রপ্তানি করা হয় দেশ থেকে। অনেক ক্ষুদ্র উদ্যোক্তা সরকারি-বেসরকারি সহায়তা নিয়ে নানারকম রপ্তানিমুখী পণ্যও উৎপাদন করছেন। কিন্তু আন্তর্জাতিক রপ্তানিতে ই-কমার্স প্ল্যাটফর্মের অভাব আমাদের। এই প্রকল্পের আওতায় সেই অভাব পূরণে রপ্তানি পণ্যের একটি ই-কমার্স ব্যবস্থাপনা গড়ে তোলা হবে।